রাজশাহী কৃষি গবেষণা কেন্দ্রে গত পাঁচ বছরে ১৫টি নতুন ফসলের জাত উদ্ভাবিত হয়েছে। এর মধ্যে লবণাক্ততা সহনশীল ধান, খরা সহনশীল গম, উচ্চ ফলনশীল ভুট্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জাতগুলো কৃষকের কাছে কতটুকু পৌঁছেছে? আমার তথ্য বলছে, মাত্র ৩০% কৃষক নতুন জাত চাষ করছেন। বাকিরা এখনো পুরনো জাতের উপর নির্ভরশীল।
কেন এমন হচ্ছে? কৃষকরা বলছেন, নতুন জাতের বীজ সহজলভ্য নয়। সেগুলোর চাষাবাদ পদ্ধতি জানেন না। গবেষণা কেন্দ্রের গবেষকরা বলছেন, কৃষকের কাছে প্রযুক্তি পৌঁছে দিতে সম্প্রসারণ কার্যক্রম জোরদার করতে হবে।