আমাদের সম্পর্কে

বাংলা

প্রকল্পের অফিসিয়াল তথ্য

প্রকল্পের শিরোনাম (ইংরেজি): "A CMS Development for a Web-Based Agriculture News Platform and RSS Feed Integration for Agriculture News Headlines"

প্রকল্পের শিরোনাম (বাংলা): একটি ওয়েব-ভিত্তিক কৃষি সংবাদ প্ল্যাটফর্মের জন্য সিএমএস উন্নয়ন এবং কৃষি সংবাদ শিরোনামের জন্য আরএসএস ফিড ইন্টিগ্রেশন

পরিচালনায়: মো. নুর উল্লাহ আল নোমান

শিক্ষার্থী আইডি: ০১২২৫১০০৪৫

প্রোগ্রাম: মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসসি ইন সিএসই)

বিশ্ববিদ্যালয়: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)

তত্ত্বাবধায়ক: প্রফেসর ড. হাসান সারওয়ার, সিএসই বিভাগ ও ডিন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসওএসই), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)

প্রধান পরীক্ষক ও রিভিউয়ার: ড. সুমন আহমেদ, প্রধান ও সহযোগী অধ্যাপক, সিএসই বিভাগ এবং পরিচালক, সেন্টার ফর ডেভেলপমেন্ট অব আইটি প্রফেশনালস (সিডিআইপি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)

আমাদের গল্প

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের অর্থনীতি, সংস্কৃতি ও জনজীবনের মূল চালিকাশক্তি হলো কৃষি। অথচ আধুনিক প্রযুক্তির এই যুগে কৃষি সংবাদ ও তথ্য সঠিক সময়ে কৃষকের কাছে পৌঁছানো এখনো একটি বড় চ্যালেঞ্জ। একদিকে সংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্ল্যাটফর্মে, অন্যদিকে কৃষি নিয়ে কাজ করে এমন ডেডিকেটেড ডিজিটাল প্ল্যাটফর্মের অভাব রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই যাত্রা শুরু করেছে বিডিএগ্রিনিউজ (BDAgriNews.Com) এবং হেডলাইনস.বিডিএগ্রিনিউজ (Headlines.BDAgriNews.Com)।

২০২৫ সালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (UIU) আমার এমএসসি ইন সিএসই প্রোগ্রামের অংশ হিসেবে এই প্রকল্পের কাজ শুরু করি। মূল লক্ষ্য ছিল একটি ইউজার-ফ্রেন্ডলি কৃষি সংবাদ প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কৃষি সংবাদ শিরোনামগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে প্রদর্শন করা যাবে এবং একটি পূর্ণাঙ্গ সিএমএস তৈরি করা, যাতে প্রশাসকরা সহজেই সংবাদ, ছবি, ভিডিও, মতামত ও জরিপ প্রকাশ করতে পারেন।

কেন এই প্ল্যাটফর্ম?

বাংলাদেশের কৃষি সংবাদ নিয়ে কাজ করার সময় আমরা বেশ কিছু সমস্যা চিহ্নিত করি:

  • ছড়িয়ে ছিটিয়ে থাকা সংবাদ: কৃষক ও গবেষকদের ফসল, বাজারমূল্য, আবহাওয়া সতর্কতা জানতে একাধিক প্ল্যাটফর্ম ঘুরতে হয়।
  • মূলধারার মিডিয়ায় স্থায়ী কৃষি বিভাগ নেই: অধিকাংশ জাতীয় মিডিয়া স্থায়ী কৃষি ক্যাটাগরি রাখে না।
  • কৃষি-কেন্দ্রিক আরএসএস এগ্রিগেটর নেই: বাংলাদেশে আগে এমন কোনো সিস্টেম ছিল না যা স্বয়ংক্রিয়ভাবে শুধু কৃষি শিরোনাম সংগ্রহ করবে।
  • সময়সাপেক্ষ ম্যানুয়াল সার্চ: কৃষি সংবাদ খুঁজতে অনেক সময় ব্যয় করতে হয়।
  • কৃষি সংবাদের জন্য ডেডিকেটেড সিএমএস নেই: বাংলাদেশে কৃষি সংবাদের জন্য বিশেষায়িত কোনো সিএমএস নেই।

এই সমস্যাগুলো সমাধান করাই আমাদের মূল উদ্দেশ্য।

আমাদের উদ্দেশ্য

  • কৃষি সংবাদ প্রকাশনার জন্য একটি ইউজার-ফ্রেন্ডলি ও সম্পূর্ণ ফিচারসমৃদ্ধ সিএমএস তৈরি করা।
  • বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের আরএসএস ফিড থেকে স্বয়ংক্রিয়ভাবে কৃষি সংবাদ শিরোনাম ও ছবি সংগ্রহ করে প্রদর্শন করা।
  • পাঠক ও প্রশাসকের জন্য ক্লিন, মোবাইল-ফ্রেন্ডলি ও রেসপনসিভ ইন্টারফেস তৈরি করা।
  • কৃষি খাতের গুরুত্বপূর্ণ তথ্য, মতামত, জরিপ ও পাঠকের কন্টেন্ট প্রকাশের সুযোগ তৈরি করা।
  • কৃষি সংবাদকে ডিজিটাল প্ল্যাটফর্মে সহজলভ্য করে কৃষি সচেতনতা বৃদ্ধি করা।

আমাদের প্ল্যাটফর্মসমূহ

BDAgriNews.Com

পূর্ণাঙ্গ কৃষি সংবাদ সিএমএস। এখানে প্রকাশিত হয় নিউজ, ফটো গ্যালারি, ভিডিও, মতামত, জরিপ ও পাঠকের কন্টেন্ট। প্রশাসক প্যানেল থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব।

BDAgriNews.Com

Headlines.BDAgriNews.Com

আরএসএস ফিড এগ্রিগেটর। বাংলাদেশের সকল গণমাধ্যমের কৃষি শিরোনাম স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে এক জায়গায় প্রদর্শন করে। প্রতি ঘণ্টায় আপডেট হয়।

Headlines.BDAgriNews.Com


English

Official Project Information

Project Title: "A CMS Development for a Web-Based Agriculture News Platform and RSS Feed Integration for Agriculture News Headlines"

By: Md. Nur Ullah Al Noman

Student ID: 0122510045

Program: Master of Science in Computer Science and Engineering (M.Sc. in CSE)

University: United International University (UIU)

Supervisor: Professor Dr. Hasan Sarwar, Department of CSE & Dean, School of Science and Engineering (SoSE), United International University (UIU)

Head Examiner & Reviewer: Dr. Suman Ahmmed, Head & Associate Professor, Department of CSE & Director, Center for Development of IT Professionals (CDIP), United International University (UIU)

Our Story

Bangladesh is an agrarian nation. Agriculture lies at the heart of its economy, culture, and way of life. However, in this era of modern technology, delivering agricultural news and information to farmers in a timely manner remains a significant challenge. News is scattered across various platforms, and there is a lack of dedicated digital platforms working exclusively on agriculture. To address this challenge, BDAgriNews.Com and Headlines.BDAgriNews.Com were born.

In 2025, as part of my M.Sc. in CSE program at United International University (UIU), I started working on this project. The main goal was to develop a user-friendly agriculture news platform that automatically collects and displays agriculture news headlines from various Bangladeshi media outlets, along with a comprehensive CMS that allows administrators to easily publish news, photos, videos, opinions, and polls.

Why This Platform?

While working on agricultural news in Bangladesh, we identified several problems:

  • Scattered News: Farmers and researchers have to visit multiple platforms to get updates on crops, market prices, weather alerts, and farming techniques.
  • No Permanent Agriculture Section in Mainstream Media: Most national media outlets do not maintain a permanent agriculture category.
  • No Agriculture-Focused RSS Aggregator: There was no system in Bangladesh that automatically collects only agriculture-related headlines.
  • Time-Consuming Manual Search: Searching for agriculture news takes a lot of time.
  • No Dedicated CMS for Agriculture News: There is no specialized CMS for agriculture news in Bangladesh.

Solving these problems is our primary objective.

Our Objectives

  • To develop a user-friendly and feature-rich CMS for publishing agriculture news.
  • To automatically collect and display agriculture news headlines and images from RSS feeds of various Bangladeshi media outlets.
  • To create a clean, mobile-friendly, and responsive interface for both readers and administrators.
  • To provide opportunities for publishing important information, opinions, polls, and reader-contributed content in the agriculture sector.
  • To increase agricultural awareness by making agriculture news easily accessible on a digital platform.

Our Platforms

BDAgriNews.Com

A full-featured agriculture news CMS. It publishes news, photo galleries, videos, opinions, polls, and reader-submitted content. Complete control is possible from the admin panel.

BDAgriNews.Com

Headlines.BDAgriNews.Com

An RSS feed aggregator that automatically collects and displays agriculture headlines from all Bangladeshi media outlets in one place. Updated every hour.

Headlines.BDAgriNews.Com